বিনামূল্যে ট্রায়াল ক্লাস চলছে

প্রবাসী পরিবারের জন্য
কুরআনিক শিক্ষা

তাজবীদসহ কুরআন, ইসলামিক আদব ও চরিত্র গঠনের সুসংগঠিত অনলাইন ক্লাস — বিশেষভাবে অমুসলিম দেশে বসবাসকারী মুসলিম পরিবারের জন্য তৈরি।

  • বাংলাভাষী হাফেজ শিক্ষকের সরাসরি তত্ত্বাবধান — সন্তান সহজে বুঝবে, আপনিও স্বাচ্ছন্দ্যে কথা বলবেন
  • সনদপ্রাপ্ত উস্তাদের সাথে সঠিক তাজবীদ শিক্ষা
  • শিশুবান্ধব, বয়স উপযোগী শিক্ষণ পদ্ধতি
  • দ্বীন, আদব, দুআ ও দৈনন্দিন ইসলামিক আমল
  • অভিভাবকদের সাথে সাপ্তাহিক অগ্রগতি রিপোর্ট
  • সকল গ্লোবাল টাইমজোনে নমনীয় সময়সূচি
যেসব দেশে পড়াচ্ছি:
+ আরও দেশ
📖
৫+ বছরের অভিজ্ঞতা শিশু ও বয়স্ক
🎓
১-এ-১ ব্যক্তিগত ক্লাস সম্পূর্ণ মনোযোগ
🌍
১৫+ দেশে পড়াচ্ছি বিশ্বব্যাপী
📊
সাপ্তাহিক অগ্রগতি রিপোর্ট অভিভাবকদের জন্য

✓ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপ ও অস্ট্রেলিয়ার বাংলাদেশি ও মুসলিম পরিবারের আস্থা

«اقْرَءُوا الْقُرْآنَ فَإِنَّهُ يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ شَفِيعًا لِأَصْحَابِهِ»

"তোমরা কুরআন তিলাওয়াত করো; কেননা কিয়ামতের দিন তা তার পাঠকারীদের জন্য সুপারিশকারী হয়ে আসবে।"

— রাসূলুল্লাহ ﷺ · সহীহ মুসলিম ৮০৪ (আবু উমামা আল-বাহিলী রা.)

কেন পরিবারগুলো আমাদের বিশ্বাস করে

সঠিক কুরআন শিক্ষার সাথে ইসলামিক চরিত্র গঠন — যাতে আপনার সন্তান জ্ঞান ও আদব উভয় নিয়ে বেড়ে ওঠে।

🗣️

বিশুদ্ধ বাংলায় — প্রয়োজনে ইংরেজিতেও দারস

আমাদের প্রতিটি শিক্ষক বিশুদ্ধ ও সাবলীল বাংলায় এবং প্রয়োজনে ইংরেজিতে দারস দিতে পরিপূর্ণভাবে যোগ্য — যাতে প্রতিটি শিক্ষার্থী সহজে প্রতিটি পাঠ বুঝতে পারে।

সার্টিফাইড তাজবীদ শিক্ষা

প্রতিটি পাঠ যাচাইকৃত তাজবীদ নিয়ম অনুসরণ করে — একদম শুরু থেকেই সঠিক উচ্চারণ, পরে সংশোধন নয়।

শিশু ও বয়স্ক উভয়ের জন্য

শিশু ও বয়স্কদের জন্য আলাদা পদ্ধতি — ধৈর্যশীল, উৎসাহব্যঞ্জক এবং বয়স ও স্তর অনুযায়ী।

দৈনন্দিন জীবনে দ্বীন

তিলাওয়াতের পাশাপাশি দুআ, হাদিস, নামাজের মৌলিক বিষয় ও ইসলামি আদব — শেখা হয়ে ওঠে জীবনচর্চা।

সুবিধাজনক ও নমনীয়

Zoom বা Google Meet-এ ক্লাস — ভ্রমণ নেই, স্কুল/কাজে ব্যাঘাত নেই। আপনার টাইমজোন অনুযায়ী সময়।

সাপ্তাহিক অগ্রগতি রিপোর্ট

অভিভাবকরা প্রতি সপ্তাহে পাঠের অগ্রগতি, উন্নতির ক্ষেত্র ও পরবর্তী লক্ষ্যের আপডেট পান — পূর্ণ স্বচ্ছতা।

সহায়ক পরিবেশ

সম্মানজনক, নিরাপদ ও শান্ত শেখার পরিবেশ — বিচার নয়, উৎসাহ ও কোমল সংশোধনের ভিত্তিতে।

যোগ্য ও যাচাইকৃত শিক্ষক

হাফিজ, ইসলামিক স্টাডিজে মাস্টার্স ও ইফতা যোগ্যতাসম্পন্ন আল্লাহভীরু শিক্ষক — প্রত্যেকে যত্নসহকারে নির্বাচিত ও তত্ত্বাবধানে।

বোনদের জন্য নারী উস্তাদা

মেয়ে ও বোনদের জন্য নিবেদিত নারী শিক্ষক — তাঁরাও হাফিজা ও আলিমা — স্বাচ্ছন্দ্য, পর্দা ও ইসলামি আদব নিশ্চিত করে, ইনশাআল্লাহ।

আমাদের নিজস্ব ম্যানেজমেন্ট সিস্টেম

সম্পূর্ণ ও নিরাপদ একটি পোর্টাল — হাজিরা, পাঠের অগ্রগতি, পরীক্ষার ফলাফল, রুটিন, Zoom লিংক, ফি ও স্বয়ংক্রিয় WhatsApp রিমাইন্ডার — সব এক জায়গায়। প্রতিটি অভিভাবকের জন্য প্রকৃত স্বচ্ছতা।

✓ ফ্রি ট্রায়াল — পেমেন্ট বা বাধ্যবাধকতা নেই ✓ হাফিজ ও যোগ্য শিক্ষক ✓ নিরাপদ ১-এ-১ ক্লাস ✓ সাপ্তাহিক অভিভাবক রিপোর্ট ✓ যেকোনো সময় বাতিল

সকল বয়সের জন্য কোর্স

শিশু থেকে বয়স্ক — সবার জন্য উপযুক্ত কোর্স আছে।

একদম নতুন

সহজ নুরানী কায়দা

প্রথমবার শেখা শিক্ষার্থীদের জন্য — সঠিক মাখরাজে আত্মবিশ্বাসের সাথে আরবি হরফ ও উচ্চারণ চেনা।

বিস্তারিত →
শিক্ষানবিস

নুরানী কায়দা

মাদ্দ, তাশদীদ ও হরফ জোড়া আয়ত্ত করে শব্দ ও ছোট সূরা আত্মবিশ্বাসে পড়া।

বিস্তারিত →
প্রাথমিক ভিত্তি

কুরআন পঠন প্রস্তুতি

সম্পূর্ণ ৩০তম পারা (আম্মা পারা)-র মাধ্যমে শব্দ ও ছোট আয়াত আয়ত্ত করে কুরআন পড়ার প্রস্তুতি।

বিস্তারিত →
ভিত্তি

কুরআন তেলাওয়াত

তাজবীদসহ ১ম–১৫তম পারা পড়া — শুদ্ধ ও সুন্দর তেলাওয়াত।

বিস্তারিত →
মধ্যবর্তী

তাজবীদসহ কুরআন

সকল তাজবীদ নিয়ম শিখে সুন্দর ও বিশুদ্ধভাবে পূর্ণ কুরআন খতম।

বিস্তারিত →
উন্নত

হিফজ সহায়তা

নিজে পড়তে পারেন এমন শিক্ষার্থীদের জন্য কুরআন হিফজের বিশেষ গাইডেন্স।

বিস্তারিত →
সকল স্তর

দ্বীন, আমল ও আদব

নামাজ, দুআ, হাদিস, আদব ও চরিত্র গঠন — প্রতিটি কোর্সে অন্তর্ভুক্ত।

বিস্তারিত →
নিশ্চিত নন?

বিনামূল্যে পরামর্শ নিন

আমরা আপনার সন্তানের বয়স ও স্তর বিবেচনা করে সঠিক কোর্স সাজেস্ট করব।

মাত্র ৪টি সহজ ধাপ

যোগাযোগ করুন

WhatsApp বা ফর্মের মাধ্যমে শিক্ষার্থীর নাম, বয়স ও দেশ জানান।

মূল্যায়ন

একটি সংক্ষিপ্ত বিনামূল্যের মূল্যায়ন ক্লাসে শিক্ষার্থীর স্তর নির্ধারণ করা হবে।

কোর্স ও সময়সূচি নির্ধারণ

আপনার টাইমজোন ও সুবিধামতো ক্লাসের সময় ঠিক করা হবে।

নিয়মিত ক্লাস শুরু

Zoom/Google Meet-এ ১-এ-১ নিয়মিত ক্লাস, সপ্তাহে ৩ দিন, কাঠামোবদ্ধ পাঠ পরিকল্পনায় — প্রতিটি ক্লাস, হাজিরা ও পাঠ ম্যানেজমেন্ট পোর্টালে সংরক্ষিত থাকে।

পোর্টালে সবকিছু দেখুন

যেকোনো সময় আপনার নিরাপদ ম্যানেজমেন্ট পোর্টালে লগইন করে হাজিরা, পাঠের অগ্রগতি, পরীক্ষার ফলাফল, রুটিন, ফি ও সাপ্তাহিক রিপোর্ট দেখুন — প্রতিটি ক্লাসের আগে স্বয়ংক্রিয় WhatsApp রিমাইন্ডার।

✨ আমাদের লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম

শুধু ক্লাস নয় — একটি সম্পূর্ণ লার্নিং পোর্টাল

প্রতিটি ভর্তি হওয়া পরিবার একটি সুসংগঠিত ড্যাশবোর্ডে নিরাপদ প্রবেশাধিকার পায়। ক্লাস, হাজিরা, অগ্রগতি ও পেমেন্ট — সবকিছু এক শান্ত, পরিচ্ছন্ন জায়গায়, মাশাআল্লাহ।

app.tarbiyatulquran.org
📋 ড্যাশবোর্ড
৪২
শিক্ষার্থী
উস্তাদ
৯৬%
হাজিরা
📅 আজকের ক্লাস
Live
6:00
7:30
🕌
TQA Portal
জুম জয়েন
📅

লাইভ ক্লাস শিডিউল ও জুম জয়েন

আজকের ক্লাস এক নজরে দেখুন এবং এক ক্লিকেই লাইভ ক্লাসে যোগ দিন — লিংক খোঁজার ঝামেলা নেই।

📊

হাজিরা ও অগ্রগতি ট্র্যাকিং

প্রতিটি পাঠে সন্তানের অগ্রগতি দেখুন — হাজিরা ও লেকচার কভারেজ স্পষ্টভাবে লিপিবদ্ধ।

📝

অ্যাসাইনমেন্ট ও পরীক্ষার ফলাফল

হোমওয়ার্ক, টাস্ক ও পরীক্ষার ফলাফল — সব সুসংগঠিত, কিছুই হারিয়ে যায় না।

💳

স্বচ্ছ ফি-এর হিসাব

প্রতিটি পেমেন্ট লিপিবদ্ধ ও দৃশ্যমান — পরিষ্কার মাসিক হিসাব ও মৃদু রিমাইন্ডার সহ।

🔔

WhatsApp রিমাইন্ডার

প্রতিটি ক্লাসের আগে স্বয়ংক্রিয় রিমাইন্ডার, যাতে কোনো ক্লাস মিস না হয়।

📖

দৈনিক পাঠ পরিকল্পনা, পারফরম্যান্স ও আদব-আখলাক মূল্যায়ন

দৈনিক লেকচার প্ল্যান, কোন দিন কতটুকু কভার হয়েছে, আপনার সোনামণি আজকের ক্লাসে কেমন পারফরম্যান্স করেছে, উস্তাদের দেওয়া টাস্কের দৈনিক মূল্যায়ন এবং সিলেবাসের কত শতাংশ কভার হয়েছে — দৈনিক, সাপ্তাহিক, মাসিক বা যখন ফ্রি সময় পান তখনই দেখুন। উস্তাদ শিক্ষার্থীর আদব, আখলাক ও আমলে কত মার্ক দিচ্ছেন তাও দেখা যায়; কী কী উন্নতি প্রয়োজন তা আপনি আমাদের জানাতে পারেন এবং কিছুদিন পরপর সেই অগ্রগতি কতটুকু হয়েছে তার মূল্যায়ন আমরা অভিভাবক থেকে সংগ্রহ করে পোর্টালে যোগ করি। আর কোনো উস্তাদ সম্পর্কে অভিভাবক বা শিক্ষার্থীর কোনো মতামত থাকলে তা উস্তাদকে বাদ দিয়ে সরাসরি প্রিন্সিপালকে জানাতে পারবেন।

পোর্টাল দেখুন →

পরিবারগুলো যা বলে

আলহামদুলিল্লাহ — যাদের সন্তান আমাদের সাথে শিখছে, তাদের অভিভাবকদের মতামত।

★★★★★

"আলহামদুলিল্লাহ! সরওয়ার কায়দা থেকে শুরু করে এখন কুরআনের ২৯তম পারা পড়ছে — পাশাপাশি ২০টি সূরা ও সূরা কাহফের ১০ আয়াতসহ অনেক আয়াত শুদ্ধভাবে মুখস্থ করেছে, এমনকি স্থানীয় মসজিদের একটি প্রতিযোগিতায়ও অংশ নিয়েছে। উস্তাদ প্রতিটি নতুন সূরার বিষয়বস্তু সংক্ষেপে বুঝিয়ে দেন, আর দুআ, অজু, আজান, নামাজ ও বড়দের প্রতি সম্মানও নিয়মিত শেখান। সবচেয়ে ভালো লাগে — সন্তানের কোনো আচরণগত ত্রুটি উস্তাদকে জানালে তিনি তা গোপন রেখে খুব কোমলভাবে নসীহা করেন, ফলে সত্যিই পরিবর্তন দেখি। জাযাকাল্লাহু খাইরান উস্তাদ ফরীদুর রহমান।"

S
সরওয়ার চৌধুরীর আম্মা
ম্যাসাচুসেটস, যুক্তরাষ্ট্র
★★★★★

"আমি নিহালকে আগে ২ বছর একজন পাকিস্তানি শিক্ষকের কাছে কুরআন পড়িয়েছি। এই একাডেমির ফ্রি ট্রায়ালে উস্তাদ ওর তিলাওয়াত শুনে অনেক তাজবীদ ও উচ্চারণের সমস্যা ধরিয়ে দেন — ও আটকে আটকে পড়ছিল। তাই সপ্তাহে ৬ দিনের প্যাকেজে ভর্তি করাই। আলহামদুলিল্লাহ, ৮ মাস পর নিহাল এখন এত সুন্দর করে কুরআন পড়ে যে ওর দাদু শুনে ভীষণ খুশি! এখন ওর ছোট ভাই তাসিনও এখানে পড়ছে — শুরু থেকে পড়ে এখন ১১তম পারায়। দুজনই খতমের পথে, পাশাপাশি অনেক ইসলামিক বিষয়ও শিখছে।"

N
নিহালের বাবা
ম্যাসাচুসেটস, যুক্তরাষ্ট্র
★★★★★

"আদিয়াত একটু ধীরে বোঝে, মনোযোগও কম। আলহামদুলিল্লাহ, উস্তাদ ওকে সবার থেকে আলাদাভাবে, কৌশলে ও খেলার ছলে শেখান — প্রথমে হরফ, এখন ও শব্দও মেলাতে পারে, মাশাআল্লাহ! কখনো পড়তে বসতে না চাইলে বা কান্না করলে উস্তাদ অত্যন্ত কৌশলে তাঁদের নিজস্ব আরবি-শেখার গেম খেলতে দেন — পড়াও হয়ে যায়, ও আনন্দও পায়। আগের চেয়ে অনেক কিছু শিখেছে — দুআ ও সূরা, যা আগে মুখে উচ্চারণই করতে পারত না। জাযাকাল্লাহ পরিচালকসহ সবাইকে।"

A
আদিয়াত আলির আম্মা
নিউয়ার্ক, যুক্তরাষ্ট্র
★★★★★

"উস্তাদের নৈতিক শিক্ষা আর কুরআন-হাদিসের গল্প বলে বলে শেখানো, আর ছোট-বড় সবাইকে সালাম দেওয়া শেখানো — আমার কাছে অসাধারণ লাগে 👌। আমি ঠিক এমনটাই চেয়েছিলাম। কারণ এমন একটা দেশে থাকি যেখানে বাচ্চাদের ইসলামিক মূল্যবোধ শেখানো কঠিন — সারাদিন সে অনৈসলামিক পরিবেশে থাকে।"

B
বোস্তানুল ইসলামের বাবা
ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র

একটি পরিবারকে রেফার করুন — দুজনেই ৫% ছাড় পান

প্রবাসে এমন কোনো পরিবার চেনেন যারা সন্তানকে কুরআন শেখাতে চান? কল্যাণ ছড়িয়ে দিন।

বন্ধুকে আমাদের কথা বলুন

তারা আপনার নাম উল্লেখ করে ফ্রি ট্রায়াল নিয়ে ভর্তি হবে

আপনি দুজনেই পাবেন এক মাসের পেমেন্টে ৫% ছাড়

WhatsApp-এ শেয়ার করুন

আজই বিনামূল্যে ট্রায়াল ক্লাস বুক করুন

কোনো পেমেন্ট নেই, কোনো বাধ্যবাধকতা নেই। একটি ক্লাস দেখুন, তারপর সিদ্ধান্ত নিন।